ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪, কলাপাড়া আসনের  সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মুহিব।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি,  সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: মোতালেব তালুকদার, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন, শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।


এসময় বক্তারা ১৪ ডিসেম্বরে সকল শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতিচারন করে তাদের আত্মার শান্তি কামনা করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑